নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোবারক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের (বর্তমানে কারাবন্দি) সহযোগী এবং স্থানীয়ভাবে গলাকাটা মোবারক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এক পর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়।
মোবারক নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান। তিনি বলেন, অভিযানের বিষয়ে পরে জানানো হবে।