কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে ব'জ্রপাতে জেলে নি'হত, আ'হত ৩

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১২:৩৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১২:৩৭:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ



নেত্রকোনার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। তাঁর মা উমাতারা দাস। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী। স্থানীয় বাসিন্দা ও



নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রতন দাসসহ চারজন একটি নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোররাতে তাঁরা হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় জয়সেন, হৃদয় ও দীননাথ আহত হন। বজ্রপাতের পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত তিনজনের কান কম শোনার মতো সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।



নিহতের পরিবারের সদস্যরা জানান, রতন দাস দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com