পায়রায় আ'ন্দো'ল'ন'র'ত শ্রমিকদের ওপর যুবদলের নেতৃত্বে হা'ম'লা'র অ'ভি'যো'গ

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:০৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:০৯:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন।


মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।


আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহত শ্রমিকদের অভিযোগ, বেলা ১১টা থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল কার্যক্রমে সরকার নিবন্ধিত নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।


শ্রমিকদের দাবি, বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে কয়েকজন শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে বিকেল ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।


তারা দীর্ঘদিন ধরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে তাদের ওপর হামলা চালানো হয়েছে।


তবে অভিযোগ অস্বীকার করে যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপন বলেন, ‘ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে আমি মারধরে জড়িত ছিলাম, তাহলে আমি অপরাধী।


এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com