গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে একটি ওয়ান টেন জুয়ার বোর্ড ও মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। সোমবার মধ্যরাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া ও তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের বাথুয়াদি গ্রামের
সীমানাঘেঁষে ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে খোকন নামে এক ব্যক্তির বাড়িতে ওয়ান টেন জুয়ার বোর্ড চলছিল। একই স্থানে স্থানীয় আশরাফুল ইসলাম ও তার ছেলে মামুন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও কেনাবেচা করে আসছিলেন। জুয়া ও মাদকের কারণে এলাকায় চুরি-ছিনতাই বৃদ্ধিসহ যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। পরে তারা সংগঠিত হয়ে মধ্যরাতে জুয়ার আসর ও ইয়াবা ব্যবসায়ীর ঘরটি গুঁড়িয়ে দেন। স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামের নেতৃত্বে খোকনের বাড়িতে ভোররাত পর্যন্ত জুয়ার আসর বসত এবং পাশেই আশরাফুল ও তার ছেলে মাদকের আখড়া চালাত। সারারাত বিভিন্ন
এলাকার লোকজন আসতো। অনোয়ার হোসেন জানান, জুয়ার আসরের কারণে এলাকায় চুরি, ছিনতাই বেড়ে যায়। দিন দিন যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছে। তানভীর ইসলাম জানান, মাদক ও জুয়ার প্রভাবে সমাজে নিত্যদিন বিশৃঙ্খলা ও অপরাধ বাড়ছিল। তাই এলাকাকে অপরাধমুক্ত করতে বাধ্য হয়েই তারা জুয়ার আসর ও মাদকের আখড়াটি এলাকাবাসীদের সাথে নিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইউপি সদস্য সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জুয়া বা মাদকের সঙ্গে সম্পৃক্ত নন; বরং আশরাফুল, মামুন ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত। ঘটনার রাতে জুয়া খেলতে তিনি সেখানে গিয়েছিলেন তবে পরিস্থিতি
খারাপ দেখে জুয়া না খেলেই ফেরত চলে আসেন। এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, ঘটনাটি জানার পরই গৌরীপুর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।