সাইফুজ্জামান ও তার স্ত্রীর বি'রু'দ্ধে অর্থ আ'ত্ম'সা'তে'র ৩ মা'ম'লা'র অনুমোদন

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:০২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:০২:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা এবং ২৭টি ভুয়া 'বাই মুরাবাহা' ডিলের মাধ্যমে সর্বমোট ১৪১ কোটি ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এজাহার দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান টিমের দাখিলকৃত প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনা করে কমিশন আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের হয়েছে।


দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং-১) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত পৃথক ৩টি স্মারকে মামলা দায়ের হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com