জামালপুরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বি'ক্ষোভ মি'ছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৪১:২৫ অপরাহ্ন
মোঃ রাকিব হাসান জামালপুর।


জামালপুরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ শ্রম আইন কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।


মিছিল থেকে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মদিবস চালু,শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, জামালপুর জেলা ইউনিয়নের সহ-সভাপতি স্বপন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম


বিক্ষোভকারীরা বলেন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও শ্রম অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com