টেকনাফে বিদেশি এ'স'এ'ম'জি ও ৩২৭ রাউন্ড গু'লি উ'দ্ধা'র, রো'হি'ঙ্গা তরুণী গ্রে'প্তা'র

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩৩:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে । এ সময় এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া তরুণী সামসুন নাহার (১৮) টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালায়।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযানের ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে দাবি করছে র‌্যাব।

একইদিন সন্ধ্যা ৬টার দিকে পৃথক অভিযানে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘর থেকে সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়।

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।


অস্ত্র গুলি ও গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com