তিন হাজার টাকায় ভাড়া করা খু'নি দিয়ে আপন ভাইকে হ'ত্যা

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৮:২৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৮:২৩:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তিন হাজার টাকায় ভাড়া করা খুনি দিয়ে আপন ভাইকে হত্যা করা হয়েছে।


শনিবার দুপুরে উপজেলার জামতলা এলাকায় ফারুক শেখ (৪৬) নামের এক চা বিক্রেতাকে নিজের ঘরে গলা কেটে হত্যা করে কতিপয় সন্ত্রাসী। এ ঘটনায় তার বাবা খালেক শেখ বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ভাই বারেক শেখকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বারেক শেখ পুলিশের কাছে জানান, তার সহকর্মী আলমগীর ও রুবেলকে ৩ হাজার টাকায় ভাড়া করে ভাই খুন করান ।


রোববার বিকেল সাড়ে পাঁচটায় হত্যাকাণ্ডের বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে আপন ভাইকে হত্যার কারণ ব্যাখ্যা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান। 


তিনি বলেন, পিতার সঞ্চিত টাকার লোভ এবং বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় ক্ষুব্ধ হয়ে ভাইকে হত্যার পরিকল্পনা করেন বারেক শেখ। তারা চার ভাই। তাদের ছোট ও তিন নম্বর ভাই বারেক শেখ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ধারালো দা এবং আসামিদের রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট বাড়ির পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com