শেরপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বি'দ্যু'ৎ'স্পৃ'ষ্টে গৃহবধূর মৃ'ত্যু'

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:২১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:২১:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
 

শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলি বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন বুলি বেগম। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনেরা ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বুলি বেগমকে মৃত ঘোষণা করেন।

 

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com