নারায়ণগঞ্জ বন্দরে যুব আ'ন্দো'ল'ন নেতা হ'ত্যা'য় জড়িতদের শা'স্তি'র দা'বি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৩৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৩৮:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক


নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল নেতা জাহিদ হাসান বুলবুল হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহানগর শাখা। একই সঙ্গে আসামিরা কোনো গডফাদার বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে থাকলে তাদের ‘খুঁটির জোর’ খুঁজে বের করার দাবিও জানানো হয়েছে।

 

শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দীন ইসলাম এসব দাবি জানান।

 

তিনি বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে বুলবুল নিহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দ্রুত আদালতে হাজির করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

ইসলামী আন্দোলনের এই নেতা আরো বলেন, বুলবুল হত্যার কোনো আসামি যদি কোনো গডফাদার বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে থাকে, তবে তার ‘খুঁটির জোর’ খুঁজে বের করতে হবে। যথাযথ বিচার না হলে ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জে হরতালসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

তিনি জানান, বর্তমানে শান্তিপূণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে নারায়ণগঞ্জের রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

মহানগর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল মালেক, সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আমির হামজা, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আলতাফুজ্জামান এবং নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর। 

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল জাহিদ হাসান বুলবুলকে হত্যা করা হয়। সংগঠনটির অভিযোগ, সন্ত্রাসী শেখ সিফাত বাহিনীর সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com