রাণীশংকৈলে ২০ পিস ই'য়াবাসহ যুবক গ্রে'প্তার

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:৫৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:০১:৪৮ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে থানার এএসআই জ্যোতিষ চন্দ্র রায়, এএআই সামিউল ইসলামসহ পুলিশের একটি দল হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রবিউল ইসলামের কাছ থেকে ২০ পিস


ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রবিউল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও এলাকার মৃত সলেমান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবাসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে


রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মাদকের বিরুদ্ধে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com