মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)
থেকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২০ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এই ৪২ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে ফুলবাড়ী মহিলা
কলেজের অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)-কে আহ্বায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নজমুল হক নাজিম-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে নতুন মুখ দারুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও ৪২ জনের কমিটিতে একাধিক নতুন মূখ রয়েছে।
জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির নীতিনির্ধারকেরা। কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নবনির্বাচিত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দলীয় হাই কমান্ডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।