যুবনেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হ'ত্যার বিচারের দা'বিতে বি'ক্ষোভ সমাবেশ খু'নিদের দ্রুত গ্রে'ফতার করে স'র্বোচ্চ শা'স্তি নিশ্চিত করতে হবে

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:২৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:৪৬:৩৩ অপরাহ্ন
-গাজী আতাউর রহমান নিজস্ব প্রতিনিধি




আজ শুক্রবার (২১শে আগষ্ট) বাদ জুমা রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে কুখ্যাত সন্ত্রাসী সিফাত বাহিনীর হামলায় নারায়ণগঞ্জ বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। চাঁদাবাদির ও মাদক


চোরাচালানের প্রতিবাদ করায় একজন সক্রিয় যুবনেতাকে এভাবে হত্যা করে কোনো অপরাধী পার পেতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নিহত যুবনেতা মুজাহিদুল ইসলাম বুলবুল গত ২০শে আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার (মামলা নং-১৪) প্রধান বাদী ছিলেন। উক্ত মামলায় অভিযুক্ত শেখ সিফাত ৬ নম্বর এজাহারনামীয় আসামি। জুলাই অভ্যুত্থানের একজন রাজস্বাক্ষীকে হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হলে জুলাই যোদ্ধারা আবারো রাজপথে নামবে। তিনি বলেন, বিএনপি সরকার সন্ত্রাস দমন করতে সমর্থ হয়নি। চাঁদাবাদ, ধর্ষক ও মাদক কারবারিদের দৌরাত্ম আরো বেড়েছে। দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। খুন,



সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অপরাধীর রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, মুজাহিদুল ইসলাম বুলবুল ছিলেন ইসলামী যুব আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দায়িত্বশীল যুবনেতা। তাঁর নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। একটি সম্ভাবনাময় জীবনকে এভাবে কেড়ে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই—বুলবুল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।



হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ন্যায়বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। আমরা প্রতিহিংসা চাই না, আমরা চাই ন্যায়বিচার। বুলবুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন ও মানুষের নিরাপত্তার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রমাণিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ, যুব আন্দোলনের সেক্রেটারি জোনারেল মুফতী মানসুর আহমদ সাকী, মাওলানা ইলিয়াস হাসান, মুফতি আব্দুজ্জাহের আরেফী প্রমুখ। বক্তারা বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং



জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বক্তারা মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com