উ'ত্ত'প্ত ভারতের রাজনীতি, আন্দোলনে আ'হ'ত শিক্ষার্থীকে নিয়ে থানায় রাহুলের অবস্থান

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:০১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:১০:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের বিরুদ্ধে ‘পেলেট গান’ ব্যবহারের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত ভারতের রাজনীতি। বিক্ষোভে ছররা গুলি আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে থানায় অবস্থান নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

তার অভিযোগ, ২০ জুলাইয়ের আন্দোলনের সময়ে ছররা গুলিতে আহত হন সাহিল লোচাব। এ ঘটনায় এফআইর দায়ের এবং ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানান রাহুল। মামলা না হওয়া পর্যন্ত থানা থেকে সরবেন না বলে জানিয়ে দেন তিনি। তার সঙ্গে যোগ দেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও।

 

শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাহিল লোচাবকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট মার্গ থানায় যান। সেখানে তারা ডেপুটি কমিশনার অব পুলিশের দপ্তরে গিয়ে আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। কংগ্রেসের দাবি, আহত শিক্ষার্থীর হয়ে আগে অভিযোগ জানানো হলেও পুলিশ এফআইআর দায়ের করেনি। তাই এ বার রাহুল নিজে তার সঙ্গে থানায় গিয়ে মামলা নথিভুক্ত করার বিষয়ে উদ্যোগী হয়েছেন।

 

সাংবাদিকদের রাহুল বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় সাহিল ছররা গুলিতে আহত হন। এরপর সাহিলের টি-শার্ট তুলে শরীরের ক্ষতচিহ্ন সংবাদমাধ্যমকে দেখান বিরোধী দলীয় নেতা। তার দাবি, সাহিলের শরীরে দুই শতাধিক পেলেট ও চোখে তিনটি পেলেট রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com