দু'র্ভোগে শিক্ষার্থীরা বর্ষায় পানিতে তলিয়ে যায় পশ্চিম রাজগুরু স.প্রা. বিদ্যালয়ের মাঠ

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৩:২৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৩:৩১:৫২ অপরাহ্ন
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রকাশ :



২১ আগস্ট ২০২৬, ১১: ৫৮ ছবি: আমার দেশ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে বিদ্যালয়ে যাতায়াত, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। স্থানীয় বাসিন্দাদের



সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু। এর পাশাপাশি পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় বৃষ্টির পানি সহজে সরতে পারে না। ফলে বর্ষা এলেই বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথে পানি জমে যায়। বিজ্ঞাপন পানি জমে



থাকায় অনেক সময় শিক্ষার্থীদের পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, অন্যদিকে দীর্ঘদিন পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও তৈরি হচ্ছে। বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও বর্ষার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম হোসেন খান বলেন, “বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে আমরা উদ্বিগ্ন থাকি। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে।


দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষা মৌসুমে মাঠে পানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকে এবং বিদ্যালয়ে প্রবেশেও সমস্যা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মাঠ ও যাতায়াতের ব্যবস্থা উন্নত করা প্রয়োজন। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

​​​​​​ (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হব



বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ‘বাবুগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ ভরাটের বিষয়ে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রয়েছে। আশা করছি, এ ধরনের সংকট দ্রুত নিরসন হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com