ভারতীয় ম'দ'দ'পু'ষ্ট ‘অপ'ত'ৎপ'রতা’ প্র'তিহ'তের অঙ্গীকার পাক সেনাপ্রধানের

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০২:০৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০২:০৬:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতসহ বিদেশি মদদপুষ্ট গোষ্ঠীগুলো রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এসব অপতৎপরতা মোকাবিলায় জনগণ, রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বেলুচিস্তানের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পাক সেনাপ্রধান। 

 

শুক্রবার এক বিবৃতিতে একথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

আসিম ‍মুনির বলেন, ফিতনা আল-খারিজি ও ফিতনা আল-হিন্দুস্তানসহ বিদেশি মদদপুষ্ট প্রক্সি গ্রুপ বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি, উন্নয়ন বাধাগ্রস্ত এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

 

তিনি বলেন, জাতির সম্মিলিত দৃঢ়তা এবং রাষ্ট্রের অবিচল, কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এসব ‘অশুভ পরিকল্পনা’ নস্যাৎ করা হবে।

 

পাক সেনাপ্রধান বলেন, ‘শত্রুপক্ষের অপপ্রচার ও মিথ্যা বয়ানকে সমন্বিতভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই মোকাবিলা করতে হবে।’

 

‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা-আল-খারিজি’ মূলত মূলত বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয়। পাকিস্তানের অভিযোগ, এসব গোষ্ঠী ভারতের মদদে দেশটির অখণ্ডতা ও নিরাপত্তা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এই পরিভাষার মাধ্যমে বেলুচিস্তানের সহিংসতাকে একটি বহিঃশক্তি-সমর্থিত ষড়যন্ত্রের কাঠামোতে উপস্থাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com