এনসিপির সঙ্গে বৈঠক করলেন চীনা রাষ্ট্রদূত

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:০৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:০৯:৪৬ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক


ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

 

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করে।

এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের জন্য অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

এনসিপির প্রতিনিধি দলে উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম, নাভিদ নওরোজ শাহ ও মঞ্জিলা ঝুমা উপস্থিত ছিলেন

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com