আনন্দবাজারে জে'লিযুক্ত চিংড়ি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ'রিমানা

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১০:০২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১০:০৪:০৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি



ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্ষতিকর জেলিযুক্ত প্রায় ৫০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী


আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানকালে বাজারের মাছ ব্যবসায়ী এনামুলকে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করতে দেখা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা ক্ষতিকর জেলিযুক্ত ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করে যথাযথভাবে ধ্বংস করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন , জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। একই অপরাধ পুনরায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com