নওগাঁয় আম বাগানের ভেতর পড়ে ছিলো এক নারী'র আ'গুনে পো'ড়া মৃ'তদেহ।

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৩৬:২৭ অপরাহ্ন
রায়হান সাপাহারনওগাঁ (প্রতিনিধি):



নওগাঁয় আম বাগানের ভেতর পড়ে ছিলো এক নারী'র আগুনে পোড়া মৃতদেহ। স্থানিয়দের মাধ্যমে খবর পাওয়ার পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে রাতেই ঐ নারীর মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ। গতকাল মঙ্গলবার ১৮ আগস্ট বিকেলে নওগাঁর


ধামুরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউপির তাল-পুকুর নামক এলাকায় আম বাগানের ভেতর আগুন দিয়ে অর্ধ পোড়ানো অবস্থায় এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান কয়েক জন। ঘটনাটি মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে এলাকার লোকজন ভীর জমান। স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান থানা পুলিশ।


প্রথমে নিহত নারীকে কেউ শনাক্ত করতে না পারলেও এক পর্যায়ে নিহতের কাছে থাকা জাতীয় পরিচয় পত্র মতে তার নাম পরিচয় জানাযায়, নিহত নারী হলেন, ধামুরহাট উপজেলার খেলনা ইউপির খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী ও পত্নীতলা উপজেলার কৈবত্যখন্ড সরকারপাড়া গ্রামের দোস মোহাম্মদ এর মেয়ে মোসাঃ মেরিনা (৪৬)। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি মেরিনা'র বলে প্রাথমিক ভাবে শনাক্ত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে



প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে গতকাল রাতেই ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেন। ঐ নারীকে আম বাগানের ভেতর নিয়ে হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানিয়রা বলাবলি করছে। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোন ঘটনা তা নিয়েও জনমনে দেখা দিয়েছে প্রশ্ন।


মৃত্যু রহস্য উদঘার্টন, জড়ীতদের শনাক্ত সহ আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com