বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১০:০৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১০:১৩:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শনিবার (১৫ আগস্ট) তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারা হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান। রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তার কাছে তুলে ধরেন।


এ সময় তিনি কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন। হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, রোগীদের জন্য সুযোগ-সুবিধা এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও রোগীদের সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার বিষয়েও বিস্তারিত খোঁজ নেন। এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।


হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি রোগীদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা জরুরি। পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, কোতয়ালী উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।


হাসপাতাল পরিদর্শন শেষে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। *বার্তা প্রেরক* *বায়জীদ বোস্তামী* মহানগর প্রচার ও মিডিয়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com