নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চা'পায় প্রা'ণ গেলাে ৩ স্কুল শিক্ষার্থীর

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৮:৪৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৮:৪৭:৪৮ অপরাহ্ন

জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গেছে। এতে তিন স্কুলশিক্ষার্থী নিহত ও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় । বিক্ষুব্ধ লোকজন ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com