জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৫:২১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৫:২৭:৪৯ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।


পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। তিনি মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ওয়ালি উল্লাহ, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংবাদিক কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জুলাইযোদ্ধা আবদুস সালাম, মৎস্যচাষি মো. হাবিবুর রহমান, আশ্রাফুল ইসলাম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি রিফাত ও সাইমুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। পরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ খাঁটি ফি-ফিডের মালিক মো. কবির হোসেন ও মৎস্যচাষি মো. হাবিবুর রহমানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


এদিকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচং কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com