মির্জাগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:২৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:৩৭:৫২ অপরাহ্ন
ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার ( ১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে পরিষদের কনফারেন্স রুমে ইউএনও শেখ মো. রাসেল সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, মির্জাগঞ্জ থানা এসআই মো. মামুন মিয়া, সহকারী মৎস কর্মকর্তা মো. মিলন বিশ্বাস।


এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, তথ্য বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়জীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজনসহ প্রান্তিক জেলে ও মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com