নবীগঞ্জের আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন!

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১২:০৯:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১২:১৩:২৭ পূর্বাহ্ন
সভাপতি খালেদ আহমেদ জজ, সেক্রেটারী মাহিদুল ইসলাম।


আলী হোসেন নবীগঞ্জ থেকে॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ ইং। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে মোঃ খালেদ আহমদ জজ নির্বাচিত হয়েছেন তিনি উক্ত সমিতির সাবেক সভাপতি ছিলেন ভোটের মধ্যে দিতীয়বারের মতো তিনি আনারস প্রতীক নিয়ে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অন্য প্রার্থীদের মধ্যে মোঃ সোহেল তালুকদার ছাতা প্রতীকে ১৬৫ ভোট এবং মোঃ জুবেল মিয়া চেয়ার প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন।


সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে মোঃ লিয়াকত খাঁন ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ লায়লুছ মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ মাহিদুল ইসলাম ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এ পদে মোঃ চাঁনফর মিয়া ঈগল প্রতীকে ১৮ ভোট, মোঃ নোমান আহমদ মোরগ প্রতীকে লড়াই করেন এবং মোঃ শাহজাহান মিয়া হরিণ প্রতীকে ৪২ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রবি আহমদ রিকশা প্রতীকে ১৫৫ ভোট (নির্বাচিত), এছাড়া আব্দুল মালিক আম প্রতীকে ৭২ ভোট, মোঃ নাসির আহমদ তালা প্রতীকে ৪৬ ভোট, মোঃ সোহেল আহমদ হাতি প্রতীকে ১৫১ ভোট এবং মোঃ রাজু আহমদ হাতপাখা প্রতীকে ৪২ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল-আমীন ঘোড়া প্রতীকে ২১২ ভোট পেয়ে নির্বাচিত, মোঃ এনাম খাঁন মই প্রতীকে ৬৭ ভোট, মোঃ মোশাহিদ আহমদ হাঁস প্রতীকে ১৯ ভোট এবং মোঃ মহসিন আহমদ মোটরসাইকেল প্রতীকে ১৭৫ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মোঃ ফরিদ মিয়া মোমবাতি প্রতীকে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত এবং মোঃ রমজান আলী কলস প্রতীকে ২৩৫ ভোট পেয়েছেন।


প্রচার সম্পাদক পদে মোঃ আবিদুর রহমান বাঘ প্রতীকে ৭৭ ভোট, মোঃ আলী আমজদ কবুতর প্রতীকে ১৭১ ভোট এবং মোঃ দিলওয়ার মিয়া সাইকেল প্রতীকে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ উজ্জ্বল মিয়া হেলিকপ্টার প্রতীকে ১৮১ ভোট এবং মোঃ জুবেদ মিয়া মাইক প্রতীকে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন।


নির্বাহী সদস্য পদে মোঃ জুনেদ মিয়া জগ প্রতীকে ৩০ ভোট, মোঃ জিলু মিয়া ডাব প্রতীকে ২১৫ ভোট, মোঃ শামীম আহমদ টর্চলাইট প্রতীকে ২১১ ভোট, মোঃ সাইফুর রহমান গোলাপ ফুল প্রতীকে ৮৯ ভোট, মোঃ শাহান আলী প্রজাপতি প্রতীকে ১৬৯ ভোট এবং মোঃ সায়েস্তা মিয়া টিউবওয়েল প্রতীকে ১৫৫ ভোট পেয়েছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আউশকান্দি সিএনজি শ্রমিক সংগঠন নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com