গৌরীপুরে বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১০:০৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১০:১৪:০০ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :


ময়মনসিংহের গৌরীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, শাহজাহান কবীর হীরা, জয়নাল আবেদীন খোকন, আফরোজা আক্তার সোমা প্রমুখ।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক আলী আকবর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com