প্রকাশিত হলো কবি রাজু তুহিনের ‘অসমাপ্ত সংলাপ’

প্রকাশিত হলো কবি রাজু তুহিনের ‘অসমাপ্ত সংলাপ’

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৩৭:৩৩ অপরাহ্ন

 

পঞ্চগড়ের রাজু তুহিন: লেখালেখি ও সাংবাদিকতায় এক নিরন্তর পথচলা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়:
পঞ্চগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা লেখক, কবি, সাংবাদিক ও নাট্যকর্মী রাজু তুহিন দীর্ঘদিন ধরে লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।

২০০৮ সালে লেখালেখির পথচলা শুরু করেন রাজু তুহিন। জীবনের অভিজ্ঞতা, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সমাজবাস্তবতা ও আধ্যাত্মিক ভাবনা তার লেখার অন্যতম বিষয়। মির্জা গালিব, হাসন রাজা, লালন শাহ, বিজয় সরকার ও শাহ আবদুল করিমের সাহিত্য ও দর্শন তার সৃষ্টিশীলতায় প্রভাব ফেলেছে।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে প্রথম কাব্যগ্রন্থ ‘পথিকের প্রার্থনা’। এছাড়া অমর একুশে বইমেলা ২০২৬-এ নব সাহিত্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘বেলা শেষের কবিতা’। কবিতার পাশাপাশি গান, নাটক ও চিত্রনাট্য নিয়েও কাজ করছেন তিনি।

লেখালেখির পাশাপাশি ২০১৬ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রাজু তুহিন। পঞ্চগড়ের স্থানীয় ঘটনা, জনজীবন, আইনশৃঙ্খলা, সামাজিক সমস্যা ও মানবিক বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে কাজ করে আসছেন তিনি।

তার পারিবারিক জীবনেও রয়েছে অনুপ্রেরণার গল্প। তার বাবা মোঃ শাহজাহান মাস্টার ও মা মমতা বেগম। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া মূল্যবোধ ও জীবনের নানা অভিজ্ঞতা তার চিন্তা ও লেখালেখিতে প্রভাব ফেলেছে।

সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন রাজু তুহিন। ‘স্বপ্নের অঙ্কুর যুব সংগঠন’-এর সঙ্গে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছেন। ঈদ উপলক্ষে শত শত পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার মতো মানবিক কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন।

রাজু তুহিনের কাছে লেখালেখি শুধু সৃষ্টিশীলতার প্রকাশ নয়; মানুষের কথা বলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশেরও একটি মাধ্যম। পঞ্চগড়ের মাটি থেকে উঠে এসে সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে তার এই পথচলা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com