বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৪:৩৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৫:৪৫:৪১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দেশের উত্তর অঞ্চলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার সকাল থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াড বিদ্যুৎ এক নম্বর ইউনিট টি বন্ধ হয়ে যায়। তথ্য সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে, বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

অপর দিগে ২নং ইউনিট টি দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ রয়েছে, যা আর মেরামত করা সম্ভব নয়। মেরামত করতে গেলে প্রায় ৫শত কোটি টাকা খরচ হতে পারে। যা দিয়ে নতুন একটি ইউনিট নির্মান করা সম্ভব। ৩য় ইউনিট থেকে বর্তমানে ৫০/৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে জানান গত ১৫ দিন আগে এক নং ইউনিটের দুইটি পাম্প বিকল হয়ে যায়, স্পেয়ার পাম্প দ্বারা ইউনিটটি সচল করা হয় গত শুক্রবার সকালে হঠাৎ করেই এই পাম্প দুইটি বিকল হয়ে পড়ে, স্পেয়ার পাম্প দুইটি বিকল হওয়ায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।


তিনি আরও জানান বিকল হওয়া পাম্প গুলি মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, দুই একদিনের মধ্যেই পাম্প মেরামত সম্পূর্ণ করে ইউনিটি পুনরায় সচল করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com