কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৪:০৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৪:০৯:২৬ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি



পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—কাউখালী উপজেলার আস্পদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও মহিলা ডিগ্রি কলেজের নাইটগার্ড সঞ্জীব দাস (৩৫) এবং পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃশাহিন হোসেন (৩৪)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে কাউখালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা ডিগ্রি কলেজের ভেতর থেকে নাইটগার্ড সঞ্জীব দাসকে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।



একই রাতে উপজেলার বাশরী এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাহিনকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন। তার সঙ্গে পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানকারী কর্মকর্তা এসআই মোঃ মহিউদ্দিন বলেন, “কাউখালী উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান কঠোর।



মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com