কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, এক শিশু নিখোঁজ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৯:৫১:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :



কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে স্যালো ইঞ্জিনচালিত বালি বোঝাই ট্রলি পিছলে পড়ে যাওয়ায় মো.আলিফ (৮) নামের এক শিশু নিখোঁজ ও অপর ৩ শিশুকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট সংলগ্ন কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে। জানা গেছে, সকালে শিলাইদহ ব্লক এলাকা থেকে একটি খেলার ছলে বালি বোঝাই ট্রলিতে উঠে আব্দুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও মো. আলিফ। রাস্তা অপ্রশস্ত হওয়ায় বালু বোঝাই অবৈধ যানটি একটি মোটরসাইকেল সাইড দিতে গেলে উলটে পড়ে যায় পদ্মা নদীতে। এসময় ড্রাইভার, উপরে উঠে আসে। তাৎক্ষণিক স্থানীয়রা নদী থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করলেও আলিফ এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে কুমারখালী ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাটাহাম্বাটি উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। স্থানীয়দের সহযোগিতায় তিন শিশু উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছে। খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা ঝিনাইদহ আছে। ঘটনাস্থলে তারা এসে অভিযান শুরু করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com