রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৩:০২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৩:১১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র‌্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। । অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০০:১৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযান পরিচালনা করা কালে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন হতে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১ টি ম্যাগাজিন, ০২ টি সুইচ গিয়ার চাকু ও ০১ (এক) টি খেলনা সাদৃশ পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আভিযানিক দল এ সময় ঘটনাস্থল হতে ০৪ (চার) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ স্বপন (৩৭), পিতা- মৃত সুলতান গাজী, সাং- পুর্ব জুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মো: মনির (৩১), পিতা- গোলাম নবী, সাং- সুতিজাতপুর, থানা- সদর, জেলা- মাগুড়া, জাহিদুল ইসলাম সিয়াম (২২), পিতা- রাশেদুল ইসলাম জনি, সাং- শিলাকুঠা, থানা- দোহার, জেলা- ঢাকা ও ৪। মো: আরিফ হোসেন (২৯), পিতা- শামসুল হক শান্তি, সাং- নুরবাগ, থানা- সদর, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ স্বপন (৩৭) এর বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ ০৪ টি মামলা রুজু রয়েছে। র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।


আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। *তপন সরকার* *সিনি: সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com