দ্বীন কায়েমের আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৯:০০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৯:০৩:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


-এ টি এম মাসুম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন,মানুষের জীবন- জিন্দেগী যতটুকু বিস্তৃত, মুমিনের সংগ্রাম ততটুকু বিস্তৃত।ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে আমৃত্যু চালিয়ে যেতে হবে।মুমিনের চূড়ান্ত টার্গেট হলো ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।জামায়াতের দায়িত্বশীলদের ন্যায় ভিত্তিক সমাজ কায়েমের কাজ জোরদার করতে হবে। তিনি আজ(১৩ আগস্ট) সন্ধ্যা ৭.৩০ টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত ২দিন ব্যাপী থানা ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবিরের প্রথম দিবসে দারসুল কুরআন পেশ করতে গিয়ে উপরোক্ত কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাতিরঝিল অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, খন্দকার রুহুল আমিন, মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন ও রাশেদুল ইসলাম,ফরিদ আহমেদ রুবেল ও তারিফুল ইসলাম ।


এ টি এম মাসুম বলেন,অতিতে যারা পাপাচারে লিপ্ত হয়েছিলো আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।দ্বীন কায়েমের আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে।কেউ এ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারবেনা।


গ্রামের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্র প্রধান পর্যন্ত আমাদেরকে সৎ লোক তৈরি করতে হবে।যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে পূর্ণ আমানদারিতার সাথে দায়িত্ব পালন করবে।খিয়ানতদারীদের হাতে আল্লাহ ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দেননা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com