বুড়িচংয়ে  ভাসমান  দোকানে একদামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী   বিক্রি নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৭:২১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৭:২৩:৩৮ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। 



কুমিল্লার বুড়িচং উপজেলা দেবপুর  অস্থায়ীভাবে বসবাসরত  মোঃ সফিক মিয়া ঢাকা বাবু বাজার   পাইকারি দোকান হতে  নিত্য প্রয়োজনীয় ক্রয় কৃত দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার   হাড়ি, পাতিল,চামচ ,চুড়ি ,চিরুনি আয়না ,শিশুদের  খেলনা ,ভ্যানে ভাসমান  দোকান সাজিয়ে  উপজেলার বিভিন্ন এলাকায়  রাস্তাঘাটে, ফুটপাতে ,বসতবাড়ির আঙ্গিনায়  বিক্রি করতে আসেন  । সফিক মিয়া'র আগমন সংবাদ শুনে   গ্রামের  নারী ক্রেতারা ভিড় করেন তার দোকানে এবং তাদের  নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় করেন।  তাদেরই একজন ক্রেতা সাদিয়া জানান ,বাজারে না গিয়ে নিজের বাড়ি সম্মুখে স্বল্প মূল্যে একদামে   নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায় বলে তিনি এসেছেন তার প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় করতে। 


বিক্রেতা সফিক মিয়া  জানান,তার ভাসমান দোকানে ১০ টাকা হতে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে । ক্রেতাদেরপছন্দ অনুযায়ী তারা তা ক্রয়  করেন। প্রতিদিন গড়ে    তিনি প্রায় ৫০০০ টাকার মালামাল  বিক্রি করতে পারেন। যা আয় হয় তা দিয়ে তিনি তার তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সচ্ছল ভাবে সংসার পরিচালনা করতে পারেন   ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com