নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে র্যাব, বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কালো পাথরের ১টি বিষ্ণুমূর্তি উদ্ধারসহ ১ জন গ্রেফতার ।বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ১১নং ওয়ার্ডের অন্তর্গত চাতরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে ৩২.১৫ কেজি ওজনের কালো পাথরের ০১টি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মূর্তিটি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১১ আগস্ট) রাত ০২.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এবং ৪২ বিজিবি, দিনাজপুর ব্যাটালিয়ন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড), দিনাজপুর সদর উপজেলা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে কালো পাথরের ১টি বিষ্ণুমূর্তি উদ্ধারসহ ০১ জন মূর্তি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ৩২.১৫ কেজি। যার পরিমাপ দৈর্ঘ্য ৩২.৫ ইঞ্চি ও প্রস্থ ১৩.৫ ইঞ্চি মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ১১ নং ওয়ার্ডের অন্তর্গত চাতরাপাড়া গ্রামের মোঃ পারভেজ মন্ডল (৩৮)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তাছাড়া, প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ....মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে