হবিগঞ্জের চুনারুঘাটে জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০১:৩৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০১:৪৩:১৭ অপরাহ্ন
চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নুরুল ইসলাম সাজলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৫-০৮-২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২:০০ ঘটিকার সময় অভিযুক্ত নুরুল ইসলাম সাজল কৌশলে ভুক্তভোগীর বসতঘরের জানালা দিয়ে প্রবেশ করে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাজল দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে খারাপ ইঙ্গিত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় মুরুব্বিদের জানালে তারাও নিষেধ করা সত্ত্বেও অভিযুক্ত বিভিন্ন প্রলোভন ও কু-প্রস্তাব দেওয়া অব্যাহত রাখে। ঘটনার দিন ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে। পরে সাজলের ফোন পেয়ে মিজান মিয়াসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লোক এসে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায়।



এই ঘটনা জানাজানি হলে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। মামলার অভিযোগে বলা হয়, এরপর সাজল ও মিজান ভুক্তভোগী ও তার পরিবারকে মামলা বা সালিশ না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে। পরবর্তীতে ভুক্তভোগী ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com