কুড়িগ্রামে মোবাইল কোর্ট: ৫৭ কেজি বিষাক্ত ‘সাল্টুজ’ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ১১:০৪:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ১১:০৭:২৬ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ ‘সাল্টুজ’ বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৫৭ কেজি ‘সাল্টুজ’ জব্দ করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ ‘সাল্টুজ’ বিক্রি ও সংরক্ষণের দায়ে প্রতিভা স্টোরকে অর্থদণ্ড দেওয়া হয়।


একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ৫৭ কেজি ‘সাল্টুজ’ জব্দ করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সদর উপজেলার বৈরাগীর বাজারে অবস্থিত নিউ ঢাকা বেকারিকে একই আইনে আর্থিক জরিমানা করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com