কুড়িগ্রামে সাংবাদিককে মারধর; ছাত্রদল-বিএনপি'র ১৪ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ দায়ের

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:২৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৩৩:০৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্টার টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের উপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে উলিপুর থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী সাংবাদিক। শনিবার (৮ আগস্ট) বিকালে জুবাইরের পক্ষে এজাহার দাখিল করেন উলিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এজাহারে উলিপুর উপজেলা বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী মোঃ রফিক হাসান, ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।


হামলার শিকার সাংবাদিক মোহাম্মদ জুবাইর বলে,ন ‘গত বুধবার হামলার শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। শনিবার দুপুরে বাড়ি ফিরেছি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। বর্তমানে শরীর অনেকটা ভালো। হামলাকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে শনিবার থানায় এজাহার দিয়েছি। আশা করছি পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে। না হলে আগামীতে আমি তো বটে অন্য সাংবাদিকরাও এমন হামলা থেকে রেহাই পাবেন না।’

এদিকে এজাহার গ্রহণ করলেও তা শনিবার রাত ৮টা পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। জানতে চাইলে উলিপুর থানার (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com