মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:১৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:১৭:৪২ অপরাহ্ন
আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি


ভোলার উপকূলীয় অঞ্চল ও মানচিত্র রক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বালুমহালের ইজারা বাতিলের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ব্যস্ততম ইলিশা জংশন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জনতা, ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অভিযোগ করেন, মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর ভোলার মূল ভূখণ্ডের বিপুল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একশ্রেণীর অসাধু বালু খেকো বা ‘বালু দস্যু’ নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী জনপদকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সাধারণ মানুষের ভিটেমাটি ও কৃষিজমি রক্ষায় অনতিবিলম্বে মেঘনা নদীর বালুমহাল ইজারা বাতিল এবং সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।


সমাবেশে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর কামাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল বারী, জেলা কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, স্থানীয় ইউনিয়ন আমীর সালাউদ্দিন মিয়া এবং সেক্রেটারি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে ভোলাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com