মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১২:৩৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১২:৪১:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় শোক ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন। মিফতাহ্ সিদ্দিকী বলেন, মা হারানোর শোক পৃথিবীর সবচেয়ে গভীর ও বেদনাদায়ক অনুভূতিগুলোর একটি। এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।


মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমাকে তাঁর অশেষ রহমত ও মাগফিরাত দান করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময় ধৈর্য, শক্তি ও মানসিক দৃঢ়তার সঙ্গে অতিক্রম করার তাওফিক দান করুন। আমিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com