স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৪:৫৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৫:০০:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী সপ্তম শ্রেণির এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গত ৬ আগস্ট ভুক্তভোগীর বাবা নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।



মামলার পর থেকে রিপন আত্মগোপনে ছিলেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, র‍্যাবের হাতে গ্রেফতারের পর রিপন মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com