গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদ- ই- মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগষ্ট (বুধবার ) বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সিটি প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কমিটির অন্যান্য সদস্যবৃষ্দ, বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় সভাপতির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী সা: মাহফিল ও জুলুছের সার্বিক সহযোগিতা ও সাফল্য কামনা করেন।
তিনি, দল মত নির্বিশেষে মহানবী সা: এর আগমনী দিবসকে শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহব্বান জানান।