মাদারীপুরের ডাসারে জামায়াত নেতার রাইসমিলে গড়ে ওঠা কারখানায় শিশু শ্রমিক নিহত

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৪:৫১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৫:১০:৩২ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :


মাদারীপুরের ডাসারে এক জামায়াত নেতার রাইসমিলে গড়ে ওঠা কারখানায় মো. নজরুল ইসলাম শরীফ-(১৪) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। বুধবার (৫ আগস্ট) সকালে ভূরঘাটা-শশীকর সড়কের গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের জামায়াত নেতা পান্না খন্দকারের রাইসমিলে গড়ে ওঠা একটি কাঠের কারখানায় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরনে এ দূর্ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। পুলিশ, এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার ভূরঘাটা-শশীকর সড়কের গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের জামায়াত নেতা পান্না খন্দকারের রাইসমিলে দীর্ঘদিন পূর্বে গড়ে ওঠে একটি কাঠের কারখানা। বাবা মায়ের সংসারের খরচ যোগাতে ওই কারখানায় কাজের জন্য দিনমজুর হিসেবে কাজ করেন নিহত নজরুল ইসলাম শরীফ। কিন্তু সকালে ওই কারখানায় থাকা একটি কেমিক্যালযুক্ত ড্রাম খোলার জন্য চেষ্টা করেন নিহত নজরুল।


এসময় ড্রামটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন নজরুল ইসলাম শরীফ। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নজরুল ইসলামকে কালকিনি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহতের বাবা হানিফ শরীফ বলেন, ছেলে হারানো বেদনা শুধু তার বাবা মা’ই জানে। নজরুলকে নিয়ে তাদের বড় স্বপ্ন ছিলো। জামায়াত নেতা পান্না খন্দকার বলেন, আমার রাইসমিলের পাসে একটি কাঠের কারখানা আছে। তবে এটা বৈধ-নাকি অবৈধ তা আমি জানিনা। এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, শিশু মরদেহের সুরতহাল সম্পূর্ণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানোর হবে এবং নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com