স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা সদর উপজেলায় টহলরত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাব্বির শেখ নেত্রকোনা শহরের মেছুয়াবাজার এলাকার ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের নয় সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলে করে যাচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন ডিবির (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) রাজন মিয়া। নেত্রকোনা-আমতলা সড়কের হরিখালি খালের কাছে পৌঁছালে সাব্বিরসহ কয়েকজন যুবক দূর থেকে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা পাশের হরিখালি খালে লাফিয়ে পড়েন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তাকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কাপড় ভেজা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের বোন পূর্ণিমা আক্তার বলেন, সাব্বির নিয়মিত বাবার মেছুয়াবাজারের দোকানে বসতেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে বের হন। পরে জানতে পারেন, ডিবি পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় খালে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, সাব্বির সাঁতার জানতেন না। তিনি আরও বলেন, সাব্বির কোনো মামলার আসামি ছিলেন না এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না।
পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, “যুবকেরা পুলিশকে দেখে কেন দৌড়ে পালিয়েছিল, তারা কোনো মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিল কি না এবং কীভাবে সাব্বির পানিতে পড়ে মারা গেলেন-সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।