মাসুদুর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি:
৫ আগস্ট ঘোষিত গণমিছিল কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া, ২নং শরীফপুর, ৩নং লক্ষ্মীরচর, ৪নং তুলশীরচর, ৫নং ইটাইল, ৬নং নরুন্দি, ৭নং ঘোড়াধাপ, ৮নং বাঁশচড়া, ৯নং রানাগাছা, ১০নং শ্রীপুর, ১১নং শাহবাজপুর, ১২নং তিতপল্লা, ১৩নং মেষ্টা, ১৪নং দিগপাইত ও ১৫নং রশিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সভাগুলোতে নেতৃত্ব দেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক *নুরুল মোমিন আকন্দ কাওসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন। এ সময় ইউনিয়ন ও উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং গণমিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, ৫ আগস্টের গণমিছিলকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচিকে স্মরণীয় ও শান্তিপূর্ণভাবে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। পাশাপাশি রাজপথের কর্মসূচিতে দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভাগুলোতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫ আগস্টের গণমিছিল জামালপুরে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল কর্মসূচিতে পরিণত হবে।