গলাচিপাা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগ প্যাদা গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১০:৪৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১০:৪৮:৩৫ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পুলিশের বিশেষ অভিযানে গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহাগ প্যাদাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ প্যাদার বিরুদ্ধে নাশকতা বিরোধী আইনে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানা পুরিশ

রবিবার গভীর রাতে মৃত বাদশাহ প্যাদার ছেলে সোহাগ প্যাদাকে পুলিশের একটি টিম গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. সোহাগ প্যাদা নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেব লীগের গলাচিপা পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে পৌর এলাকার টিএন্ডটি রোডে অভিযান চালিয়ে তার (সোহাগ) বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেফতারকৃত সোহাগ প্যাদার বিরুদ্ধে রাজনৈত মামলায় মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com