কর্মস্থলে যাওয়ার পথে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মীর

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১১:১০:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১১:১০:১১ পূর্বাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে এশিয়ান হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মো. রবিউল করিম (৪১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল করিম নাটোর জেলার সিংড়া উপজেলার চক গোপাল গ্রামের বাসিন্দা এবং মো. এমাজ উদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জে একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্মস্থলে যোগ দিতে মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জে যাচ্ছিলেন রবিউল। পথিমধ্যে এশিয়ান হাইওয়ের কুচিরাবাড়ী এলাকায় গ্রামীণফোন ওয়্যারহাউস সংলগ্ন সড়কের ঢালু অংশে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সড়কের উঁচু অংশে ওঠার সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রবিউল সড়কে পড়ে যান। পরে অন্য একটি গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com