গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ২

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৮:৫৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৮:৫৪:২৯ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা পৌনে এগারোটায় গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে, গলাচিপা উলানিয়া সড়কে। নিহতরা হলেন, মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার(২০) ও  আবু মিয়ার ছেলে মো. ফয়সাল(১৯)।  দুজনই গলাচিপা পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা। আহতরা হলেন,  অটোরিকশা যাত্রী সোহরাব (৫০), শরীফ (২৫) গুরুতর আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা পৌনে এগারোটার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা উলানিয়া সড়কে তামিম ও ফয়সাল মোটর সাইকেল একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তামিমসহ অন্যদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়ার পথে ফয়সালেরও মৃত্যু ঘটে। অন্য দুই আহত বরিশাল চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।  এ বিষয়ে ‎গলাচিপা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে করে বলেন, এ ঘটনায় কোন পক্ষ মামলা দায়ের করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com