​বুড়িচংয়ে চামড়া সংরক্ষণের লক্ষে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৮:০৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৮:০৬:১৫ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) 

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও অপচয় রোধে কুমিল্লার বুড়িচংয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ লবণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে মোট ২৮ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদুল আযহায় কুরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ না করায় অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে লবণ ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়। তারা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে চামড়া সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার ফাবলিহা আনবার, বুড়িচং ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com