ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১২:১৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১২:১৫:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুধবার দুই বন্ধুর মৃত্যু হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।


নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

 
দুই বন্ধু মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com