চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দেবাশীষ চৌধুরী নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

তিনি ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর সদরঘাট থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারা ভোগ করছিলেন ।

মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তবে বিষয়টি বুধবার সকালে প্রকাশ্যে আসে। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার একটি আশ্রমে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার অন্য বন্দিদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেবাশীষ চৌধুরী। এরপর চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

দেবাশীষের পরিবারের দাবি, গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরও তাকে কাজ করতে বাধ্য করেন ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, লাশে গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com