ফেনীতে বাসচাপায় প্রাণ গেল পিতা-পুত্রের

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:০৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:০৮:৪৯ পূর্বাহ্ন
 
জাহিদ হাসান চৌধুরীঃ ফেনী জেলা প্রতিনিধি
 
ফেনীতে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে| নিহতরা হলেন নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)|
 
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন লালপোলের পূর্ব দক্ষিণে হাফেজিয়া মধ্য অংশের আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে|
 
নিহত নুর আলম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে| তিনি পেশায় অ্যা¤^ুলেন্স চালক ছিলেন|
 
এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু| তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে|
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগ্নেকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম| পথে হাফেজিয়া এলাকায় দ্রুতগতির একটি দাউদকান্দি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনা¯’লেই নুর আলম মারা যান| গুরুতর আহত ছেলে নিরব ও ভাগ্নে আফজাল মিঠুকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়|
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যায়| পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়|
 
দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে|
 
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বাসচালককে আটকের চেষ্টা চলছে| এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com